বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৯:৩১

শেয়ার

আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। চলতি বছর ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রকাশিত তালিকায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম।

সূচকে বাংলাদেশের স্কোর ০.৩৯। তবে এ বছর আইনের শাসন সূচকে বিশ্বের ১৫তম শীর্ষ অগ্রগতি অর্জনকারী দেশ হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

এ অঞ্চলে শীর্ষে রয়েছে নেপাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত। এরপরই রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান। বিশ্বে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে ইউরোপের দেশগুলো। সূচকের শীর্ষ পাঁচে রয়েছে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।