বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

সৌদিগামী ১৩৫ ফ্লাইট বিঘ্নিত; ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৮:৫৮

শেয়ার

সৌদিগামী ১৩৫ ফ্লাইট বিঘ্নিত; ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী
ছবি: সংগৃহীত

হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইনসের ১৩৫টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৩টি। এ পর্যন্ত এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ২০,৬৭২ জন যাত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। এতে দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। এরপর থেকেই মূলত সৌদি আরবের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের ফ্লাইট চলাচলে অচলাবস্থা তৈরি হয়।