প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ করে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরকালে শাহ মখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মো. ইউসুফ আলী অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
একাধিক সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত প্রটোকল অনুসরণ না করে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বিভাগীয় কমিশনার। এ ঘটনাকে প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাঁকে ওএসডি করা হয়েছে।
আরও পড়ুন:







