বাংলাদেশি বিভিন্ন ট্রাভেল এজেন্সি আগে থেকেই ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখায় সাধারণ আবেদনকারীরা ভিসার আবেদন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। সাধারণ মানুষের এই সমস্যা সমাধানে ভারতীয় হাইকমিশন গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহাসিক পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পবন বাদেহ।
তিনি জানান, বাংলাদেশের বেশ কিছু ট্রাভেল এজেন্সি প্রযুক্তিগত বা অন্য উপায়ে ভারতীয় ভিসার কোটা আগেই ব্লক করে রাখে। ফলে সাধারণ আবেদনকারীরা সময়মতো আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পান না। এতে ভিসা পাওয়ার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয় এবং আবেদনকারীদের ভোগান্তি বাড়ে।
সাধারণ মানুষের এই দুর্ভোগ কমাতে এবং ভিসা প্রদান প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করতে ভারতীয় হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে বলে আশ্বাস দেন ভারতের ডেপুটি হাইকমিশনার।
এদিকে, মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়িতে পৌঁছে পবন বাদেহ প্রথমে কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি ঘুরে দেখেন। পরে সেখানে অবস্থিত শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার পরিবেশ উপভোগ করেন।
আরও পড়ুন:







