শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

ড. ইউনূসকে পুরস্কার দেয়ায় হিলারি ক্লিনটনকে বোকা বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৯:৪৪

আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ ১৯:৫৩

শেয়ার

ড. ইউনূসকে পুরস্কার দেয়ায় হিলারি ক্লিনটনকে বোকা বললেন আসিফ নজরুল
ছবি সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বোকা বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, হিলারি ক্লিনটন তো অনেক বোকা! আবার ড. ইউনূসকে পুরস্কৃত করেছে!

আসিফ নজরুলের পোস্টটি ইতোমধ্যে প্রায় তিন হাজার লাইক পেয়েছে। অনেকে পোস্টটি শেয়ারও করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ড. ইউনূসের হাতে এ পুরস্কার তুলে দেন হিলারি ক্লিনটন।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, উদ্যোক্তা, শিক্ষক ও গবেষকসহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। ড. ইউনূসের নাম ঘোষণার পর অতিথিরা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতালি দিয়ে তাঁকে সম্মান জানান।

এ বছর ড. ইউনূসসহ মোট চারজনকে এ সম্মাননা দেওয়া হয়েছে। অন্য তিনজন হলেন ভারতের সেলফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশনের (সেবা) পরিচালক রিমা নানাবতী, ফ্যাশন ডিজাইনার ও টোরি বার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টোরি বার্চ এবং জর্ডানের মাইক্রোফান্ড ফর উইমেনের বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান। মুনা সুখতিয়ানকে বিশেষ জর্জটাউন অ্যাম্বাসেডরস অ্যাওয়ার্ড দেওয়া হয়।