আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলনের (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ত্যাগ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ শুরু হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা ওয়াকআউট করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাকু থেকে পাওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও ওয়াকআউটে অংশ নেন। ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে প্রতিবাদ জানাতে তাঁরা সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আজারবাইজানের রাজধানী বাকুতে সিকার সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
আরও পড়ুন:







