দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সুপারিশ দিতে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৩ অক্টোবর এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক।
মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
আরও পড়ুন:







