মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১৫:৫৩

শেয়ার

স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচনে সরকার বা প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করতে চায় সরকার।

আগামী জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানানো হয়েছে বলেও জানান মীর শাহে আলম।

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সূচি

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী বছর পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, রোজার আগে প্রথম ধাপে ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

রোজার পর তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।