মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

চোরের মন পুলিশ-পুলিশ জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১১:২৬

শেয়ার

চোরের মন পুলিশ-পুলিশ জামায়াত আমিরের ফেসবুক পোস্ট
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। পোস্টে চোরের মন পুলিশ-পুলিশ ও সাধু সাবধান কথাগুলো লেখার পর এর সম্ভাব্য ইঙ্গিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল দেখা দিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দুই লাইনের পোস্টটি দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি লেখেন, চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এর উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু হয়। তবে তিনি কাকে বা কোন বিষয়কে ইঙ্গিত করে কথাগুলো লিখেছেন, সে বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি।

ফলে জামায়াত আমিরের সংক্ষিপ্ত এই পোস্টের সম্ভাব্য অর্থ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল অব্যাহত রয়েছে।