যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। আট নম্বর টার্মিনালে পৌঁছালে কয়েকজন প্রবাসী তাঁকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে উপস্থিত প্রবাসীরা বিভিন্ন মন্তব্য করেন। তাঁদের মধ্যে ছিল, ইউ আর টেররিস্ট, ইউ কিল্ড বাংলাদেশিজ, গো ব্যাক, ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি এবং ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ।
পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
উপস্থিত একাধিক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, এ সময় ড. ইউনূস ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান।
তবে এ ঘটনায় মন্তব্যকারী প্রবাসীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:







