সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৩:৫৮

শেয়ার

২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির
ছবি সংগৃহীত

দেশে আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য সূচি অনুযায়ী, পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শেষ ধাপের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরিকল্পনা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সম্ভাব্য সূচির পঞ্চম ও শেষ ধাপে আগামী ২৭ মে বাকি ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

সোমবারের সভায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।