জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের, তবে তার বার্তা সমগ্র মানবজাতির জন্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতিকমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কাজী নজরুল ইসলাম: মানবতার সার্বজনীন কণ্ঠস্বর’ শিরোনামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নজরুল বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার বার্তা সমগ্র মানবজাতির জন্য। তিনি শোষিত ও নিপীড়িতের পক্ষে কথা বলেছেন, প্রতিটি মানুষের মর্যাদাকে উদ্ভাসিত করেছেন এবং শোষণ ও বৈষম্যহীন এক পৃথিবীর স্বপ্ন দেখেছেন। আজ আমাদের দায়িত্ব কেবল নজরুলকে স্মরণ করা নয়, বরং তার আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, যদি নতুন প্রজন্মকে নজরুল ইসলামের সাহিত্য পড়তে, গান গাইতে, তার মানবতাবোধ এবং বিশেষ করে সাম্য ও সহনশীলতার আদর্শকে উপলব্ধি করতে অনুপ্রাণিত করতে পারে তবেই এর আসল উদ্দেশ্য সফল হবে। ‘নজরুল বর্ষ ২০২৬’ হয়ে উঠুক বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক এবং কবি, মানবতাবাদী ও সার্বজনীন কণ্ঠস্বরকে নতুন করে আবিষ্কারের এক অনন্য সুযোগ। নজরুল বাংলাদেশের, কিন্তু নজরুলের বার্তা সমগ্র মানবজাতির।
আরও পড়ুন:







