শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা

বাংলা এডিশন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১২:৪০

আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ ১২:৪৩

শেয়ার

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা
ছবি সংগৃহীত

হামলা, চুরি ও অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (১০ অক্টোবর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ফলে ভিসা বাতিল হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।

দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার প্রত্যাশা করা হয়।