বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

ডিএমপির পল্লবী ও রূপনগর থানার ওসিসহ আট পুলিশ পরিদর্শককে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ২২:৩৫

শেয়ার

ডিএমপির পল্লবী ও রূপনগর থানার ওসিসহ আট পুলিশ পরিদর্শককে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি ও পদায়ন করা হয়।

আদেশে পল্লবী থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক হাসান বাসিরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রূপনগর থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক নোমান হোসেনকে এসআরইউর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়।

এছাড়াও ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি হিসেবে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে বদলি করা হয়।

একই আদেশে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, রামপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগে, ডিবির ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে ও যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মঈন উদ্দীনকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়।