বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১৯:০০

শেয়ার

উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) অনুমোদন দিয়েছে।

উৎপাদনে যাওয়ার আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে বলে জানা গেছে। এর ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে গেল। এটি দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।