ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি জানান, বিএনপি সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে এবং শিক্ষকদের মূল্যায়ন করেছে। তাঁর দাবি, সবচেয়ে বেশি জাতীয়করণ হয়েছে বিএনপি সরকারের আমলে।
মাহদী আমিন বলেন, শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষকদের বিভিন্ন দাবির ক্ষেত্রে যেখানে যেভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেভাবেই গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার কাজ করবে।
এ সময় সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন:







