বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১১:১৮

শেয়ার

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩
ছবি সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭ জন, ওয়ারীতে ৭৫ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মিরপুরে ১০২ জন, গুলশানে ৫২ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসিতে ১ জন রয়েছেন।

অভিযানকালে গাঁজা, ইয়াবাসহ মাদক, একটি বাস ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ অর্থ, ভেজাল ওষুধ ও প্রসাধনী এবং এগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।