বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

রাত ১১টা থেকে ভোর ৬টা সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ২০:০০

শেয়ার

রাত ১১টা থেকে ভোর ৬টা সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
ছবি সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ডে প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই নিজের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ও বিচার অঙ্গনের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। জরুরি প্রয়োজনে এ সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।