মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

শেখ হাসিনার ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ১৩:২৩

আপডেট: ৭ অক্টোবর, ২০২৬ ১৩:৩২

শেয়ার

শেখ হাসিনার ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ও ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান এ কথা বলেন।

তিনি বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেব।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাদের আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড তো দেশে চালাতে দেব না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেফতার অভিযান চলমান।