বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার, এখনই অনুমোদন নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ২৩:০৪

শেয়ার

ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার, এখনই অনুমোদন নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে টিকা দেওয়ার বিষয়টি নিয়ে সরকার ভাবছে। তবে এ মুহূর্তে ডেঙ্গুর টিকা অনুমোদনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গুবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

চলতি মাসে সংক্রমণ বাড়ার আশঙ্কা

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসেই ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে। এ পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

তিনি জানান, এডিস মশার লার্ভা ধ্বংসে স্থানীয় সরকার বিভাগ কাজ করছে।

এম এ মুহিত বলেন, গণমাধ্যমের সামনে বড় বড় কথা বললেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বদলাবে না। পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন প্রয়োজন।

এডিস নিয়ন্ত্রণে জোর দেওয়ার আহ্বান

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বলেন, এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।



আরও পড়ুন: