মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৩:৩৯

শেয়ার

এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ
ছবি সংগৃহীত

এলপিজির নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। তবে নির্ধারিত দামেও এলপিজি পাওয়া না গেলে বিষয়টি নজরদারিতে রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, দেশে এলপিজির কোনো সংকট নেই। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে।

ভিজিএফের চাল দেওয়া হবে ২০ কেজি

মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় চালের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, এতদিন ভিজিএফের আওতায় ১০ কেজি চাল দেওয়া হতো। এখন থেকে এর পরিবর্তে ২০ কেজি চাল দেওয়া হবে।