মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

আংশিক মেঘলা আকাশ, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ০৯:০৭

শেয়ার

আংশিক মেঘলা আকাশ, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এবং সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য স্বল্পমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে আরও জানা যায়, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পরিমাপযোগ্য মাত্রার চেয়ে অতি সামান্য অর্থাৎ ‘ট্রেস’ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।