রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৯:১৩

শেয়ার

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখ করা পদে বা স্থানে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। নথি অনুযায়ী, কর্মকর্তারা সবাই বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বিভিন্ন জেলা ও পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিভিন্ন জেলা ও ইউনিটে পদায়ন

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম এম তারিক-উল্লাহকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; জামাল হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল; রাইসুল ইসলাম ও শাওন রেজাকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা এবং শাহেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

মোকছেদুল মমিনকে সহকারী পুলিশ সুপার, সিআইডি; মো. আশিকুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; আশীষ কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; রিয়াজ খানকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ এবং মেহেদী হাসান আমজাদকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনায় দায়িত্ব দেওয়া হয়েছে।

হাসিবুল হাসান শিপনকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা; শোয়েব আহমেদকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; আবু রায়হানকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; তানভীর আহমেদ ও মোহাম্মদ মোতাইনুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

আসাদুজ্জামান আশিককে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; মো. আবদুল্লাহ আল সাদমানকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর; মো. আসাদ আহমেদ রনিকে সহকারী পুলিশ সুপার, এসআরবি এবং মো. মনজুরুল আলমকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুরে পদায়ন করা হয়েছে।

আবদুল্লাহ সালমান আশিককে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; মায়িশা ফান্নানাকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টিআর পদে, সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ; বাপী কুমার দাশকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন এবং সরকার ফরহাদ আহমেদকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাহেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; মো. মনিরুজ্জামানকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; মো. সাব্বির হোসেনকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; মো. রাশেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন এবং জহিরুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, এসআরবিতে পদায়ন করা হয়েছে।

মো. আবু সিয়ামকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টিআর পদে, সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; হিমন বিশ্বাস ও মো. এ বি সিদ্দিককে সহকারী পুলিশ সুপার, এসআরবি; মো. রিদওয়ান-উল-ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর এবং মো. সাব্বির হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুরে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. শহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর; সুমন চন্দ্র ক্ষত্রিয়কে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; মো. সাব্বির আহমেদকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টিআর পদে, সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; সালাহ উদ্দিন কাদেরকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; নাভিদ তাসনিমকে সহকারী পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী এবং মিয়াজী আলিফ ইমরানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টিআর পদে, সংযুক্ত সাইবার পুলিশ ইউনিটে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর ও সাইবার ইউনিটে দায়িত্ব

মো. দেলোয়ার হোসেন রনিকে সহকারী পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট; এহসানুল করিমকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা; মো. আবদুল্লাহ আল মাহমুদ খানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জুবায়ের আহমেদকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা এবং তাহমিনা বেগমকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পদায়ন করা হয়েছে।

মো. মাকসুদুল হাসানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টিআর পদে, সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; তানভীর আহমেদকে সহকারী পুলিশ সুপার, সিআইডি; মো. মইনুল হোসেন মন্ত্রীকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; নাজমুল সাদাতকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টিআর পদে, সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট এবং মো. সজীব মিয়াকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনায় পদায়ন করা হয়েছে।

নির্জন সরকারকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; খন্দকার শফিক রহমানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; মো. রুহুল আমিন হাওলাদারকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; মো. সাইফুল হককে সহকারী পুলিশ সুপার, এসআরবি এবং মো. লতিফুল হাসান বাঁধনকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টিআর পদে, সংযুক্ত সাইবার পুলিশ ইউনিটে পদায়ন করা হয়েছে।

মো. মোহসিন আহমেদকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; মো. ফাহিম ফয়সালকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; প্রশান্ত ঘোষকে সহকারী পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল; মো. আরাফাত হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট এবং আহমেদ সাদমান সাকিবকে সহকারী পুলিশ সুপার, এসআরবিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেষ ধাপে আরও পদায়ন

তানজিনা সুলতানাকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম; তোফাজ্জল হোছাইন সুমনকে সহকারী পুলিশ সুপার, পিবিআই; রনি হাওলাদারকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; পূজা রানী দাসকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর এবং মো. ওয়ারুখ ইয়াজদানীকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীতে পদায়ন করা হয়েছে।

মো. হাদিউল ইসলামকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টিআর পদে, সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; বিপ্লব কুমার নন্দীকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম; মো. শাহিন আলম শাওনকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; মো. ফারহান হায়দারকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকা এবং প্রকৃতি ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুরে পদায়ন করা হয়েছে।

সবশেষে রূপম দেবনাথকে সহকারী পুলিশ সুপার, পিবিআই; ত্রয়ী চাকমাকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং মো. মাজহারুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লিখিত সহকারী পুলিশ সুপাররা সংশ্লিষ্ট জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।