রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার চট্টগ্রামের খুলশীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার পাঁচ ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের বিরুদ্ধে ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী, উদ্ধারে ডুবুরি অভিযান ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি; উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আটক ৯ গাজীপুরে প্লাস্টিকের ভাঙারি গোডাউনে ভয়াবহ আগুন, সড়কে দীর্ঘ যানজট

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৮:৪৮

শেয়ার

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান
ছবি: সংগৃহীত

ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে বঙ্গভবনে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। সবার ঐক্যের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দেশের হিন্দু-মুসলমাদের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বন্ধন রয়েছে। এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

পশ্চাৎপদ মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কর্মসূচি ও সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মতুয়া সম্প্রদায়ের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব পালনের মাত্র সাত মাসের মধ্যেই দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি এবং নেতিবাচক প্রচারণার চেষ্টা চলছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। তিনি যোগ করেন, একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন করে দেশকে এগিয়ে নেয়া কঠিন হলেও সরকার বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা কেউ যেন নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি পরিদর্শনের আশ্বাস দেন।