শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে দেড় ঘণ্টার মধ্যে মিয়ানমার ও ভারতের ত্রিপুরা-মিজোরাম এলাকায় তিনটি ভূমিকম্প হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি)।
ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় আশপাশের এলাকায় এর কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এর এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। এটির কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে।
আরও পড়ুন:







