উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়তা দিতে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধি দল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে সেবা দেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।
অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত না হলে আবেদন নেওয়া হবে না
দূতাবাস জানিয়েছে, মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভ্রান্তি এড়াতে শুধু অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ পাওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে।
যেসব আবেদনকারী ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ পাননি, তারা মোবাইল কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ সতর্কতার সঙ্গে যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে উপস্থিত হওয়ার আগে প্রয়োজনীয় সব নথি সঙ্গে রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন:







