বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র ৫ লাখ টেস্ট কিট দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ১৩:৩৯

আপডেট: ১ অক্টোবর, ২০২৬ ১৩:৪২

শেয়ার

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র ৫ লাখ টেস্ট কিট দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট দেশের উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন।