বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতা, ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার করল বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ১০:০৪

শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতা, ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার করল বিশ্ববিদ্যালয়
ছবি: বাংলা এডিশন

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞানের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানা গেছে। জিনাত হুদা, বার্তমানে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সিন্ডিকেটের ওই সভায়, জুলাই অভ্যুত্থান বিরোধী অবস্থান ও কিছু শিক্ষার্থীর অভিযোগের পর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, জিনাত হুদা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত সদস্য ছিলেন। চব্বিশের আন্দোলনের পর তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়। ’২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়াসহ বেশ কিছু অভিযোগ তুলে জিনাত হুদাসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ সময় তারা তাকে বিভাগ থেকে বয়কটেরও ঘোষণা দেন। ওই বছরেরই গ্রেপ্তার করে বিচারের দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।