বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, মামলা ২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১

শেয়ার

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, মামলা ২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৫১ জন ও মতিঝিল বিভাগ ৬৮ জনকে গ্রেফতার কড়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৭১ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।