মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৭

শেয়ার

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা
ছবি সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাকে স্যালুট দেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। পরে কী করবেন জানতে চাইলে শেখ হাসিনা তাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে সেনাবাহিনীতে আত্মসমর্পণের পরামর্শও দেন তিনি। পরে মোজাফফর আত্মসমর্পণ করেন এবং সেনা সদর থেকে এ বিষয়ে একটি চিঠিও যায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে মোজাফফর নিজেই এসব কথা জানান।

তানভীর হাসান বলেন, সেনা সদর থেকে চিঠি যাওয়ার পরও কোনো কারণে মোজাফফরের যোগদান গ্রহণ করা হয়নি বা দেরি হচ্ছিল। এরপর তিনি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। হত্যার পর সার্কিট হাউস থেকে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন বলে জানান প্রসিকিউটর তানভীর হাসান।

জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান তাকে জিয়াউর রহমানের লাশ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরে একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের লাশ একটি কবরে দাফন করেন তারা। তবে ওই লাশগুলোর মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ রয়েছে, তা ইমামকে জানানো হয়নি।

এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর বুধবার (১৫ জুলাই) রাজধানীর বনানী থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন হাবিবে মিল্লাত

মোজাফফরের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট রয়েছে বলেও জানান তানভীর হাসান। তার ভাষ্য অনুযায়ী, ১৯৯৭ বা ১৯৯৮ সালে দেশে এসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মোজাফফর।

এর আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য তিনি চেষ্টা করছিলেন। তবে কোনো কারণে দেখা করতে পারছিলেন না। পরে সিরাজগঞ্জের সাবেক সংসদ-সদস্য হাবিবে মিল্লাতের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা হয়।



আরও পড়ুন: