মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

গুলশানের অভিযানে নিউগিনি প্রোপার্টিজে হামলার মামলায় গ্রেপ্তার আরও একজন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৯

শেয়ার

গুলশানের অভিযানে নিউগিনি প্রোপার্টিজে হামলার মামলায় গ্রেপ্তার আরও একজন
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতের নাম- মিজানুর রহমান (৫৯)।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫.০০ ঘটিকায় রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।