সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

যাত্রাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২২

আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২২

শেয়ার

যাত্রাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম- মোঃ সাজ্জাদ হাসান (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজ্জাদ হাসান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে সে যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনটির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।