রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ১০১ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, ১ টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, ১ টি ডিজিটাল স্কেল, ১১ টি মোবাইল ফোন, ৪ টি সিমকার্ড, ৩ টি ধারালো ছোরা, পরিত্যাক্ত ৫ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লক্ষ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







