সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত তিন, আহত পাঁচ

রংপুর ব্যুরো চিফ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৩

শেয়ার

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত তিন, আহত পাঁচ
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার বিষয়টি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌছলে বিপরীত দিক পাটগ্রাম থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামি একটি ট্রাক যান্ত্রীক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশার সাথো মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৫ জন যাত্রী।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে সকলেই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩জন নিহত ও ৫ জন আহতের খবর পাওয়া গেছে।