রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
চাঁদাবাজি নাকি জমিজমার বিরোধ সালমানের স্টুডিওতে হামলার নেপথ্যে কী? ঢাকার খালগুলো দখলমুক্ত ও সচল করে জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা ও ছেলে মৃত্যু; চালক আটক এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ তাড়াশে মাজারসংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগ জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল; পাস হলেই হবে গণভোট বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী 'যে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি, তাতে জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা রয়েছে'

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল; পাস হলেই হবে গণভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৯

শেয়ার

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল; পাস হলেই হবে গণভোট
ছবি: সংগৃহীত

আগামী জানুয়ারির অধিবেশনেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনের বিল আনা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, প্রস্তাবনায় পরিবর্তন আসায় সংশোধনী পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে আয়োজন করা হবে গণভোটের।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতামত গ্রহণ করে এ সংক্রান্ত বিশেষ কমিটি। সেখানেই এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে আলোচনায় অংশ নেয়ার আহ্বানও জানানো হয়েছে। বিভেদ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেয়া হবে।'

এসময় সংবিধানের মৌলিক পরিবর্তন এলে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলেও অবহিত করেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচ প্রতিনিধি চাওয়া হলেও তারা নাম দেয়নি। ওই কমিটিও প্রত্যাখ্যান করে বিরোধী দল।



আরও পড়ুন: