রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
চাঁদাবাজি নাকি জমিজমার বিরোধ সালমানের স্টুডিওতে হামলার নেপথ্যে কী? ঢাকার খালগুলো দখলমুক্ত ও সচল করে জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা ও ছেলে মৃত্যু; চালক আটক এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ তাড়াশে মাজারসংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগ জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল; পাস হলেই হবে গণভোট বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী 'যে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি, তাতে জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা রয়েছে'

সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫২

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৪

শেয়ার

সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

জমি মালিকদের বিরোধের জেরে হামলা

ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির স্টুডিওটি তৈরি করেছিলেন। হামলার সময় স্টুডিওটি ভাঙচুর করা হয়।

ওসি বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।

দুই ট্রাকে গিয়ে হামলার অভিযোগ

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে দুই ট্রাকে লোকজন গিয়ে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির।

রাত পৌনে ২টায় ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান বলেন, সেখানে কিছুক্ষণ আগে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।

ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



আরও পড়ুন: