বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। হয়রানি কমানো এবং প্রবাসীদের সেবার মান বাড়াতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে এই বিশেষ সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা তাদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
যে ইমেইলে অভিযোগ পাঠানো যাবে
অফিস আদেশ অনুযায়ী, প্রবাসীরা [email protected] এবং [email protected] ঠিকানায় নিজেদের অভিযোগ পাঠাতে পারবেন। সেলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী ও সচিবের কাছে নিয়মিত উপস্থাপন
কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল রাখতে সেলে আসা আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এতে নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রবাসীদের বিভিন্ন সংকটে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
আরও পড়ুন:







