প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না এবং আইন নিজস্ব গতিতে চলবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে। জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এবং বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। এটি একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।
প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার কথা বিশ্বদরবারে তুলে ধরেছেন। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য তাঁর পরিকল্পনাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
এ সময় জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়।
আরও পড়ুন:







