রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪৬৫৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩ টি বাস, ৭ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ২০ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ১৩১ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮ টি বাস, ৫ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ১১৭ টি সিএনজি ও ৪১৯ টি মোটরসাইকেলসহ মোট ৬৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪ টি বাস, ৩৯ টি ট্রাক, ৫১ টি কাভার্ডভ্যান, ৮৫ টি সিএনজি ও ২৩৮ টি মোটরসাইকেলসহ মোট ৬০৪ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ২২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৯ টি বাস, ৫১ টি ট্রাক, ৮৩ টি কাভার্ডভ্যান, ১২৩ টি সিএনজি ও ৪২৭ টি মোটরসাইকেলসহ মোট ১০১৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৮ টি বাস, ৫৭ টি ট্রাক, ৫০ টি কাভার্ডভ্যান, ১৫০ টি সিএনজি ও ৪৭২ টি মোটরসাইকেলসহ মোট ১১৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪ টি বাস, ১২ টি ট্রাক, ২৭ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ১৬৪ টি মোটরসাইকেলসহ মোট ৫৭৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১০৮৬ টি গাড়ি ডাম্পিং ও ৫৯৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







