ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং নয়জন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব বদলির কথা জানানো হয়।
দুই এডিসির দায়িত্ব পরিবর্তন
এক আদেশে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্রাফিক ও ডিবিতে বদলি
অন্য এক আদেশে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে বদলি করা হয়েছে। নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির সহকারী কমিশনার নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার করা হয়েছে।
আরও ছয় এসির দায়িত্ব পরিবর্তন
আরেক আদেশে সহকারী কমিশনার স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। ওই বিভাগের সহকারী কমিশনার মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলে (ট্রাফিক) দায়িত্ব দেওয়া হয়েছে।
দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল বিভাগে এবং শেরেবাংলা অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে বদলি করা হয়েছে।
লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।
আরও পড়ুন:







