মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৭

শেয়ার

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে।

বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, ১৭ সেপ্টেম্বর সকালে প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

পরে, ওই দিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।