ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এর আগে দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা ছিল ৯৬ শতাংশ।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
দুপুর ১টার আগে গত ৬ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বৃহস্পতিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।
আরও পড়ুন:







