এ এন এম আয়াস। রাষ্ট্র সংলাপ ফোরাম বা এসডিএফ-এর কেন্দ্রীয় সদস্যসচিব এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির একজন যোদ্ধা। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থান অবমাননাকারী অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে, শাহবাগ থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়ে বেশ আলোচনায় আসেন আয়াস।
হুমকি-হামলার অভিযোগে আলোচনায় আয়াস
এর আগে, গত আগস্টে ময়মনসিংহের ভালুকায় হামলার শিকার হয়েও, ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জুলাই যোদ্ধা। ওই সময়ে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী, হামলা চালিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়ার চেষ্টা করে আয়াসকে।
মাগুরায় শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা
এরইমাঝে সম্প্রতি, জুলাই আন্দোলনে মাগুরা জেলার প্রথম শহীদ, মেহেদী হাসান রাব্বির পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন আয়াস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি, মাগুরায় যেয়ে শহীদ মেহেদীর পরিবারের খোঁজখবর নেয়ার কথাও জানান। এরপরই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্রমাগত হত্যার হুমকি দিতে শুরু করে জুলাই যোদ্ধা আয়াসকে।
সামাজিক মাধ্যমের আরেকটি পোস্টে, জুলাইয়ে মেহেদী হাসান রাব্বির হত্যাকাণ্ডের জন্য, আওয়ামী লীগের তৎকালীন এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান এবং তারা বাবা মাশরুর রেজাকে দায়ী করেন আয়াস। শহীদ মেহেদীসহ জুলাইয়ে ছাত্র-জনতার ওপর যারা হামলা চালিয়েছে, তাদের কঠিন বিচারও দাবি করা হয় ওই পোস্টে।
সেইসাথে, এসব ঘোষণার পর মাগুরায় যেয়ে সাকিবের বাড়ির সামনে প্রতিবাদও জানিয়েছেন আয়াস। তবে তাকে, মাগুরায় ঢুকলে হত্যা করা হবে, এমন হুমকি দেয়া আওয়ামী লীগের কাউকে, আয়াসের সামনে আসতে দেখা যায়নি।
ইলিয়াস হোসাইনের পোস্ট
এদিকে, এক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন, আয়াসকে হত্যার হুমকির বিষয়টি সামনে এনেছেন। তিনি লেখেন, এসডিএফ প্রধান আয়াস ঘোষণা দিয়েই একজন জুলাই শহীদের পরিবারের পাশে দাঁড়াতে মাগুরায় গিয়েছিলেন। এসময়, আয়াসকে কোনো ধরনের বাধা দিতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাকিবের বাসার সামনে প্রতিবাদ জানালেও, কেউ আয়াসের সামনে আসার সাহস পায়নি বলেও আরেকবার মনে করিয়ে দেন এই সাংবাদিক।
নিরাপত্তাহীনতার প্রশ্ন
সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে, এ এন এম আয়াস ও তার কার্যক্রম ঘিরে নানা আলোচনা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, আইনি পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি প্রশংসিত হয়েছে। এই অবস্থায়, আয়াসের ওপর হামলা ও হত্যার হুমকি নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলেছে। তাই, আয়াসসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বাড়ানোর তাগিদ সচেতন মহলের।
আরও পড়ুন:







