বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু করলো ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪১

শেয়ার

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু করলো ইসি
ছবি: সংগৃহীত

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এই আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিষ্পত্তি করতে গত ২ সেপ্টেম্বর একটি নির্দেশনা প্রদান করা হয়েছিল। মাঠ পর্যায়ে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন।

নির্দেশনাটি দেশের সকল উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন অফিসারদের বরাবর পাঠানো হয়েছে।