জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০ সেপ্টেম্বর রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
বিআরটিএর প্রস্তাব ছিল ভিন্ন
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পরে মঙ্গলবার মন্ত্রণালয়ের বৈঠকে মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
২০ টাকা করে বেড়েছে চার জ্বালানির দাম
সরকারের ঘোষণা অনুযায়ী, চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে।
আরও পড়ুন:







