সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

আসিফ নজরুল আওয়ামীপন্থী বিচারকদের নিয়োগ দিয়েছেন: ইলিয়াস হোসাইন

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫০

শেয়ার

আসিফ নজরুল আওয়ামীপন্থী বিচারকদের নিয়োগ দিয়েছেন: ইলিয়াস হোসাইন
ছবি বাংলা এডিশন

দেশে আইনশৃঙ্খলার এক চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্থানে খুন, অপহরণ এবং কিশোর অপরাধের মতো ঘটনা ঘটছে অহরহই।

এই পরিস্থিতির একটি ভয়াবহ উদাহরণ হলো কুমিল্লার লালমাই পাহাড়ে ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনা। কিশোর অপরাধের প্রবণতা কতটা ভয়ংকর রূপ নিয়েছে এবং আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির একটি জ্বলন্ত প্রমাণই যেন এই ঘটনা।

আসামিদের গ্রেপ্তার করা হলেও দ্রুত জামিন দেয়া নিয়ে প্রশ্ন

অন্যদিকে, দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীজুড়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২০০টি চেকপোস্ট বসানো হয়েছে। চিরুনি অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগে ইতোমধ্যে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে পুলিশের তল্লাশি ও ব্যাপক তৎপরতা চোখে পড়ার মতো।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এত গ্রেপ্তার এবং অভিযানের পরও কি অপরাধ থামছে? গ্রেপ্তারের পরপরই এক অদৃশ্য কারণে আসামিরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছে। অপরাধীরা সহজেই পার পেয়ে যাওয়ায় খোদ পুলিশ প্রশাসনও এই আইনি ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলছে।

আসিফ নজরুল আওয়ামীপন্থী বিচারকদের নিয়োগ দিয়েছেন: ইলিয়াস হোসাইন

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন।

পোস্টে তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করছে, বিচারকরা প্রথম দিনেই তাদের অর্ধেককে জামিন দিয়ে দিচ্ছে। এমনকি বাকিদেরও এক মাসের বেশি কারাগারে থাকতে হচ্ছে না।

এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করে ইলিয়াস হোসাইন দাবি করেন, অনৈতিক সুবিধার বিনিময়ে আসিফ নজরুল এসব আওয়ামীপন্থি বিচারককে নিয়োগ দিয়েছেন। তাই তিনি অবিলম্বে এসব বিচারককে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, জোর দাবি জানান।

একদিকে পুলিশের ধারাবাহিক অভিযান, অন্যদিকে জামিনের এই সহজলভ্যতা, সব মিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এই আইনি প্রক্রিয়ার সমন্বয়হীনতা দূর করা এখন সময়ের অন্যতম বড় দাবি।