সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১১

শেয়ার

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে: প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে অনেকটা বাধ্য হয়েই সরকারকে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে। এ পরিস্থিতিতে মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না।

তিনি বলেন, সরকার বাধ্য না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিত না। প্রতিবেশী ও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল। এর ফলে প্রতিবেশী দেশে তেল পাচার হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী দেশে সর্বশেষ নির্ধারিত ডিজেলের দামের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর একই জ্বালানির দামের তুলনাও তুলে ধরেন। তিনি জানান, বাস্তবতার নিরিখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে সবসময় জ্বালানি তেলের দাম নির্ধারণ করা সম্ভব হয় না। এ খাতে সরকারকে ভর্তুকিও দিতে হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু রাখার স্বার্থেও সরকারকে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে। এর অভিঘাত যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন।