সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

স্বাস্থ্য খাতে বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৬

শেয়ার

স্বাস্থ্য খাতে বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন, এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

কিডনি ডায়ালাইসিস সেবা নিয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে। পাশাপাশি দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বক্ষব্যাধি হাসপাতালে নতুন ৪০ আইসিইউ শয্যা

স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। সেখানে ২১ বছর পর আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৪০টি আইসিইউ শয্যা যুক্ত করা হয়েছে।