রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়ায় পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দি হোয়াইট হল পার্টি সেন্টারের সামনের গলির মুখ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গলির মুখে একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো পাওয়া যায়।
খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
ককটেলগুলো কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে নিবিড় তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন:







