জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবালসহ পলাতক ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর পলাতক ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এই মামলায়, ৫ জনকে হত্যা ও প্রায় ৩০০ জনকে আহত করার তথ্য দেয়া হয়েছে। এছাড়া, সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি উসকানি ও নির্দেশনার অভিযোগ আনা হয়েছে। জাফর ইকবাল ও জামাল উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজাকার তকমা দিয়ে বক্তব্য ও উসকানিরও অভিযোগ আনা হয়।
এছাড়া ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:







